Collector
গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত | Collector
গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত
Somoy TV

গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

গাজীপুরের ভবানীপুর এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ভবানীপুর ফকিরা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল কুদ্দুস ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরুবাদ এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় অবস্থিত এনএজেড পোশাক কারখানায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীপুর বাজার অতিক্রম করার পর একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ফকিরা গার্মেন্টসের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় আব্দুল কুদ্দুস প্রাইভেট কারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় ভাড়া থেকে কাজ করতেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে যাওয়ার জন্য মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site