Collector
বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক তরুণের এক বছরের কারাদণ্ড | Collector
বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক তরুণের এক বছরের কারাদণ্ড
Jagonews24

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক তরুণের এক বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামের এক তরুণ আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অন্য একজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন তাফসির। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জেল-জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে। জানা যায়, উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করেন তাফসির। কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে যাচাই-বাছাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তাফসিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের কঠোরতা অব্যাহত থাকবে। এইচআরএস/এমএমকে

Go to News Site