Collector
টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে চুয়েট | Collector
টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে চুয়েট
Somoy TV

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে চুয়েট

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এবারের তালিকায় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫০১ থেকে ৬০০-এর মধ্যে অবস্থান করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।র‍্যাঙ্কিংয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে চুয়েট। অন্যদিকে, দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার তালিকায় এই দুই প্রতিষ্ঠানের অবস্থান ৩০১ থেকে ৩৫০-এর মধ্যে।মোট পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে চুয়েটকে এই র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ওভারঅল স্কোর ৩০.৯ থেকে ৩৩.৬।বিশ্ববিদ্যালয়টি পাঁচটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে সামগ্রিকভাবে ৩০.৯ থেকে ৩৩.৬ স্কোর অর্জন করেছে। এর মধ্যে গবেষণার মান সূচকে চুয়েট পেয়েছে ৬৬ পয়েন্ট। এছাড়া ইন্টারন্যাশনাল আউটলুকে ৩২, ইন্ডাস্ট্রি সূচকে ২৩.১, টিচিংয়ে ১৬.৪ এবং রিসার্চ এনভায়রনমেন্টে ১৪.২ পয়েন্ট অর্জন করেছে প্রতিষ্ঠানটি।আরও পড়ুন: শূন্য আসনে চুয়েটে পঞ্চম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশএর আগে গত জানুয়ারি মাসে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনের বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়েও নাম লিখিয়েছিল চুয়েট। সে সময় বিশ্ববিদ্যালয়টির তিনটি বিষয়- কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং ফলিত বিজ্ঞান বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়। বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১২০১ থেকে ১৫০০-এর মধ্যে অবস্থান করছে চুয়েট।

Go to News Site