Collector
নিরাপত্তা বাহিনী তৃণমূলের লোকজন তুলে নিয়ে যাচ্ছে, অভিযোগ মমতার | Collector
নিরাপত্তা বাহিনী তৃণমূলের লোকজন তুলে নিয়ে যাচ্ছে, অভিযোগ মমতার
Jagonews24

নিরাপত্তা বাহিনী তৃণমূলের লোকজন তুলে নিয়ে যাচ্ছে, অভিযোগ মমতার

নিরাপত্তা বাহিনী তৃণমূল কংগ্রেসের লোকজন তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে এই অভিযোগ করেন তিনি। এবারের নির্বাচনে ভবানীপুর থেকেই লড়ছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে ভোট দেওয়ার আগে চেতলা এলাকা পরিদর্শন করেছেন তিনি, সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিদর্শনে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সারা রাজ্যে সিআরপিএফ এবং পর্যবেক্ষকরা আদালতের আদেশ থাকা সত্ত্বেও বলছেন, আদেশ মানবেন না। আমাদের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। মমতা বলেন, আমি আজ মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসেবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে। আপনারা জানেন না। অভিষেক আর আমি জেগে ছিলাম। সারারাত ঘুমাতে পারিনি। এদিকে, একই আসনে মমতার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ভবানীপুরের উদ্দেশ্যে বেরিয়েছেন। পাঁচ বছর পর আবারও নির্বাচনি ময়দানে মুখোমুখি হচ্ছেন তারা। ডিডি/কেএএ/

Go to News Site