Collector
খনি দুর্নীতি: মামলা থেকে অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন | Collector
খনি দুর্নীতি: মামলা থেকে অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন
Somoy TV

খনি দুর্নীতি: মামলা থেকে অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন

রাজধানীর হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর আসামিপক্ষের আইনজীবী খন্দকার মারুফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন। এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ মামলার প্রধান আসামি ছিলেন। আরও পড়ুন: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু  ২৪ সালের ২৭ নভেম্বর খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। তবে মামলাটি এখনও চলমান রয়েছেন। এছাড়া বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ মাহমুদকেও অব্যাহতি দেয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি মামলাটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমালে দেয়া হয়।

Go to News Site