Collector
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল | Collector
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
Somoy TV

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

দেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও পড়ুন: এমন বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবারও (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতর এই চার সমুদ্রবন্দরে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছিল। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

Go to News Site