Collector
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ | Collector
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
Boishakhi News24

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ নারীসহ আরও ৯ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে ছাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। তাদের মধ্যে লিমন পেশায় চালক বলে জানা গেছে। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটি Read More

Go to News Site