Collector
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ঘরে, উদ্ধারের পর বেরিয়ে এলো দেড় কেজি গাঁজা | Collector
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ঘরে, উদ্ধারের পর বেরিয়ে এলো দেড় কেজি গাঁজা
Somoy TV

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ঘরে, উদ্ধারের পর বেরিয়ে এলো দেড় কেজি গাঁজা

মেহেরপুর সদরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েছে। এ সময় ঘরের দেয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামে এক ব্যক্তি। পরে ওই প্রাইভেটকারটি থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে  উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।এ দিকে এ ঘটনায় অনিক হোসেন বিপ্লব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি প্রাইভেটকার আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। প্রাইভেটকারটি ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার ওপরে।আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ কলেজ শিক্ষার্থী নিহতখবর পেয়ে আশপাশের লোকজন ছুটে যান। এরপর প্রাইভেটকারে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন চালক অনিক হোসেন বিপ্লবকে। ‌এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা অনেককে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।এ বিষয়ে মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুতগতিতে গন্তব্য নয় প্রাইভেটকারটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও প্রাইভেটকারসহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ‌ এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Go to News Site