Somoy TV
ভারতের পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ চলাকালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শক্ত ঘাঁটিতে’ ভোট কারচুপির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।বিজেপি অভিযোগ করেছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার ফলতার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছে, নির্বাচনের হারছে বলেই মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন এবং পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মারও তীব্র সমালোচনা করেছে তৃণমূল। দলটি এর আগে এই আইপিএস কর্মকর্তার বিরুদ্ধে নিজেদের প্রার্থী জাহাঙ্গীর খানকে হুমকি দেয়ার অভিযোগ করেছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ ধরনের কোনো প্রতিবেদন এলে তা যাচাই করা হবে এবং সত্য প্রমাণিত হলে ওই বুথগুলোতে পুনরায় ভোট গ্রহণ করা হবে। বিজেপির মিডিয়া ইনচার্জ অমিত মালভিয়া ফলতার সমস্ত ‘ক্ষতিগ্রস্ত’ বুথে পুনঃভোটের দাবি করেছেন, যেখানে তার অভিযোগ অনুযায়ী এই ধরনের নির্বাচনি কারচুপি হয়েছে। আরও পড়ুন: ‘হয় এবার, নয় নেভার’—পশ্চিমবঙ্গ দখলে বিজেপির অঙ্ক কতটা জটিল? বিজেপির এই নেতা এক পোস্টে বলেছেন, বেশ কয়েকটি ভোটকেন্দ্রে টেপ ব্যবহার করে বিজেপিকে ভোট দেয়ার পথ আটকে দেয়া হয়েছে, যার ফলে ভোটাররা তাদের পছন্দ মতো ভোট দিতে পারছেন না। এটাই তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, ঠিক সেই ছক যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা আসন জিততে সাহায্য করেছিল। ফলতার হরিণডাঙ্গা হাইস্কুলের এমনই একটি বুথ থেকে ভিডিও শেয়ার করেছেন অমিত মালভিয়া, যেখানে দেখা যায়, বিজেপির পদ্ম প্রতীকের পাশে ইভিএমের তৃতীয় বোতামে টেপ লাগানো আছে। আরও বেশ কয়েকটি বুথে একইভাবে কারচুপি করা হয়েছে বলে দাবি তার। This is what Mamata Banerjee was defending when she spoke up for Jehangir Khan, a criminal contesting on a TMC ticket from Falta in Diamond Harbour.In several polling booths, the option to vote for the BJP has been blocked using a tape, effectively preventing voters from… pic.twitter.com/sKw3mcdA86— Amit Malviya (@amitmalviya) April 29, 2026 এর জবাবে তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বলেন, মালভিয়ার উচিত অনলাইনে পোস্ট না করে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করা এবং নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করা। রিজু দত্ত আরও বলেন, তৃণমূল যেখানেই প্রয়োজন মনে করছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাচ্ছে এবং বিজেপিরও তাই করা উচিত। তার ভাষ্য, পশ্চিমবঙ্গ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব শক্তি প্রয়োগ করেও শোচনীয়ভাবে হারছে বলেই তারা (বিজেপি) অহেতুক শোরগোল করছে। এর আগে, দিনের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল ফোর্সকে ‘বিজেপির নির্দেশে কাজ করার’ জন্য অভিযুক্ত করেন এবং ভোটারদের ‘আতঙ্কিত করার জন্য’ রাজ্যের বাইরে থেকে পর্যবেক্ষক আনায় বিজেপির তীব্র সমালোচনা করেন। সূত্র: এনডিটিভি
Go to News Site