Collector
আমরা না থাকলে আপনারা ফরাসি ভাষায় কথা বলতেন | Collector
আমরা না থাকলে আপনারা ফরাসি ভাষায় কথা বলতেন
Somoy TV

আমরা না থাকলে আপনারা ফরাসি ভাষায় কথা বলতেন

কৌতুকের ছলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বিতর্কিত মন্তব্যের কঠোর জবাব দিলেন যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তিনি বলেছেন, ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলতেন।এই মুহূর্তে চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন রাজা তৃতীয় চার্লস। তার সম্মানে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে হোয়াইট হাউসে এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে রাজা চার্লস ও প্রেসিডেন্ট ট্রাম্প বেশ হালকা মেজাজে কথা বলেন। এ সময় চার্লস ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্য টেনে আনেন যেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপের সবাই এখন জার্মান ভাষায় কথা বলত।’ ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কৌতুক করে রাজা চার্লস বলেন, ‘মি. প্রেসিডেন্ট, আপনি সম্প্রতি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপীয় দেশগুলো জার্মান ভাষায় কথা বলত। আমি কি বলতে পারি যে, আমরা না থাকলে আপনারা ফরাসি ভাষায় কথা বলতেন?’  এর মাধ্যমে রাজা চার্লস মূলত আমেরিকার ঔপনিবেশিক ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন। বর্তমান আমেরিকা এক সময় ব্রিটিশ ও ফরাসি উপনিবেশ ছিল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রায় ২৫০ বছর আগে এই প্রতিদ্বন্দ্বী উপনিবেশিক শক্তিগুলো মহাদেশটির নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করেছিল। আরও পড়ুন: রাজা চার্লসও চান না যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক, বললেন ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দাভোস সামিটে ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে ‘তোমরা এখন জার্মান আর একটু জাপানি ভাষায় কথা বলতে।’ প্রায় চার মাস পর তারই শোধ নিলেন ব্রিটিশ রাজা চার্লস। তবে এই হালকা রসিকতা তার এবং ট্রাম্পের মধ্যে উষ্ণ সম্পর্কেরও ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি ট্রাম্পকে খোঁচা দিয়ে আরও বলেন, হোয়াইট হাউস ইস্ট উইং-এ করা ‘পুনর্বিন্যাস’ তার চোখ এড়ায়নি। রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের একটি অংশ ভেঙে সেই জায়গায় ৪০ কোটি ডলারের এক বিশাল বলরুম নির্মাণ করছেন। চার্লস মজা করে বলেন, ‘দুঃখের বিষয়, আমরা ব্রিটিশরা ১৮১৪ সালে হোয়াইট হাউস পুনর্নির্মাণে নিজেদের মতো একটি চেষ্টা করেছিলাম,—যখন ব্রিটিশ সেনারা ভবনটিতে আগুন লাগিয়েছিল। তিনি আরও বলেন, এই নৈশভোজটি বোস্টন টি পার্টির চেয়ে ‘অনেক উন্নত’—যখন ১৭৭৩ সালে উপনিবেশবাসীরা কর আরোপিত ব্রিটিশ চা জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছিল। আরও পড়ুন: ‘পতনের দ্বারপ্রান্তে’ ইরান, নৌ অবরোধ তুলে নিতে অনুরোধ করেছে: ট্রাম্প রসিকতা করেন ট্রাম্পও যিনি ব্রিটিশ রাজপরিবারের ভক্ত হিসেবে পরিচিত। তবে তার বেশিরভাগ রসিকতা ছিল অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে। তিনি বলেন, ‘আজ কংগ্রেসে চার্লস যে অসাধারণ ভাষণ দিয়েছেন, তার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। তিনি ডেমোক্র্যাটদের দাঁড় করাতে পেরেছেন—আমি কখনো তা পারিনি।’

Go to News Site