Collector
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | Collector
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Somoy TV

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী খাসিফ আল হুমুদি।বুধবার (২৯ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুর ১২টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আরও পড়ুন: পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করে।

Go to News Site