Collector
মসুর ডাল খেলে কী ঘটে শরীরে? | Collector
মসুর ডাল খেলে কী ঘটে শরীরে?
Somoy TV

মসুর ডাল খেলে কী ঘটে শরীরে?

মসুর ডাল আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার একটি অত্যন্ত পুষ্টিকর ও সহজলভ্য খাবার। নিয়মিত খেলে শরীরের নানা উপকার পাওয়া যায়। এই ডাল প্রোটিনের খুব ভালো উৎস।মসুর ডালের উপকারিতা-১. প্রোটিনের ভালো উৎস: মসুর ডালে প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন থাকে, যা শরীরের গঠন, পেশি মজবুত করা ও শিশুদের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে।২. রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক: এতে আয়রন থাকায় রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য উপকারী। আরও পড়ুন: বৃষ্টির দিনে খিচুড়ি খেলে কী ঘটে শরীরে? ৩. হজমে সহায়ক: মসুর ডালে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।৪. হৃদ্‌যন্ত্রের জন্য ভালো: ফাইবার ও পটাশিয়াম হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী, যা হৃদরোগ এর ঝুঁকি কমাতে সাহায্য করে।৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়া কমে।৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: মসুর ডালের গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে—যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।৭. ত্বক ও চুলের জন্য উপকারী: এতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বক উজ্জ্বল রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। আরও পড়ুন: খালি পেটে এই ৪ রকম বাদাম খেলে কী ঘটে শরীরে?কিছু সতর্কতা-১. অতিরিক্ত খেলে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে।২. যাদের কিডনির সমস্যা আছে, তারা পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

Go to News Site