Collector
চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মুক্ত করল বাংলাদেশ নৌবাহিনী | Collector
চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মুক্ত করল বাংলাদেশ নৌবাহিনী
Somoy TV

চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মুক্ত করল বাংলাদেশ নৌবাহিনী

চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মুক্ত করলো বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নেভি মেডিকেল কলেজ। বুধবার নগরীর বন্দরটিলায় নির্মিত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজটি উপকূলীয় অঞ্চলে চিকিৎসা শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর নীতিমালা অনুসরণ করে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্স শুরু হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে এই মেডিকেল কলেজ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ সংযোজন। আরও পড়ুন: মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবাতিনি বলেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বাড়াবে এবং একইসঙ্গে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

Go to News Site