Collector
ব্যাচেলর পয়েন্ট: তবে কী প্রকাশ্যে আসছেন রোকেয়া? | Collector
ব্যাচেলর পয়েন্ট: তবে কী প্রকাশ্যে আসছেন রোকেয়া?
Somoy TV

ব্যাচেলর পয়েন্ট: তবে কী প্রকাশ্যে আসছেন রোকেয়া?

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এ শুরু থেকেই নতুন নায়িকা নিয়ে ব্যাপক কৌতূহল ছিল। এর আগে নাটকটিতে অভিনেত্রী স্পর্শিয়াকে নিয়ে রহস্য ছিল। এবারও পরিচালক রহস্যের প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন একটি চরিত্র আনতে চলেছেন।একটি লাল পোশাক পরা ছবি প্রকাশ করে নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, ‘কী চরিত্র হবে এটা অনুমান করেন তো।’এটি লেখার পর মন্তব্যের ঘরে ঝড় বয়ে গেছে। দর্শক ভক্তের নানা রকম মতামতে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘রোকেয়া হলে জাস্ট ভাইরাল মুহূর্তে। এই ক্যারেক্টারকে এমন ভাবে দেখানো হইছে, দেখা মাত্রই তার ক্যারেক্টার ও ভাইরাল হবে সাথে ক্যারিয়ার সেট।’ আরও পড়ুন: শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’ অন্যজন লিখেছেন, ‘কাবিলার রোকেয়া হলে ভালোই হবে’। আর এক জন লিখেছেন, ‘স্টাইল বুঝেতো রোকেয়া হওয়ার কথা।’এর আগে দর্শকের মুগ্ধ করেছিল 'ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার! ভক্তদের তুমুল আগ্রহকে প্রাধান্য দিয়ে সিজন ৫-এ ছিল নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। সেখানে ‘আরেফিন’ চরিত্র, যার মাধ্যমে দীর্ঘদিন পর সিরিজটিতে ফিরেছেন অভিনেতা শামীম হাসান সরকার। আরও পড়ুন: তৌকীর আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে: আবুল হায়াতকাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এবারের সিজনে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম। ঈদের বিশেষ চমক হিসেবে আছেন শামীম হাসান সরকার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রয়েছেন স্পর্শিয়া, লামিয়া লামসহ সুপরিচিত অভিনয়শিল্পীরা।

Go to News Site