Collector
সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লক্ষ্য হলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা | Collector
সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লক্ষ্য হলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা
Jagonews24

সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লক্ষ্য হলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় বলে জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস। বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করে। ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি যুক্তরাষ্ট্রে ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। আরও পড়ুনযুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা বন্ধ, দুশ্চিন্তায় বাংলাদেশি প্রবাসীরাযুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া অভিবাসীরাও এখন ‘নিরাপদ নয়’ এই ঘোষণার দেড় মাসের মাথায় ট্রাম্প প্রশাসন জানায়, গত ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়। কবে নাগাদ এসব দেশের নাগরিকরা আবার যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা পাবেন, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। ট্রাম্প প্রশাসন জানায়, অভিবাসন আইনের ‘পাবলিক চার্জ’ নীতির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে যাদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাদের অভিবাসন ঠেকানোই এর মূল উদ্দেশ্য। এএসএ/জেআইএম

Go to News Site