Collector
ব্যাংক কর্মকর্তাদের জন্য বড় সুখবর | Collector
ব্যাংক কর্মকর্তাদের জন্য বড় সুখবর
Somoy TV

ব্যাংক কর্মকর্তাদের জন্য বড় সুখবর

ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ না হলেও অভিজ্ঞতা বিবেচনায় যোগদান করতে পারবেন।বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে সই করেন কেন্দ্রী ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক (বিআরপিডি-১) গাজী মো. মাহফুজুল ইসলাম। সার্কুলারে বলা হয়েছে, মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদের পেশাগত গতিশীলতা বজায় রাখার নিমিত্ত উক্ত সার্কুলারের অনুচ্ছেদ নং-২(গ) নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হলো আরও পড়ুন: সাপ্লিমেন্ট আমদানিতে অনুমতি লাগবে ঔষধ প্রশাসনের: বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে, সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদানের কিংবা উক্ত পদে পদোন্নতি প্রাপ্তির পর ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এরূপ কর্মকর্তার ক্ষেত্রে ব্যাংকিং অভিজ্ঞতা বিবেচনায় অন্য কোনো ব্যাংকে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Go to News Site