Somoy TV
আমেরিকার স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে ঢাকায় উদ্বোধন করা হয়েছে আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম।বুধবার (২৯ এপ্রিল) মার্কিন দূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মিউজিয়ামটি উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, হোয়াইট হাউসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ এবং প্রেগারইউ-এর সহযোগিতায় নির্মিত মিউজিয়ামে আমেরিকার স্বাধীনতা অর্জনের পেছনের ধারণা, ব্যক্তিত্ব এবং ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন ‘ফ্রিডম ২৫০’-এর অংশ হিসেবে এই প্রদর্শনী বিশ্বব্যাপী বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানে প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশে এই প্রদর্শনীর বিস্তৃত প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দূতাবাস বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেটে অবস্থিত আরও পাঁচটি আমেরিকান কর্নারে এর ক্ষুদ্র সংস্করণ স্থাপন করবে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ
Go to News Site