Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।বাড়ল ভোজ্যতেলের দাম বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোজ্যতেলের নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রাইফেল হাতে ট্রাম্প বললেন ‘ভদ্র সাজার দিন শেষ’ পারমাণবিক চুক্তির বিষয়ে ইরানকে শিগগিরই আরও ‘স্মার্ট’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছেন, ‘আর ভদ্রতা নয়’। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হামে আক্রান্তদের বড় অংশই টিকার বাইরে ছিল: স্বাস্থ্যের ডিজি দেশে হামে আক্রান্ত শিশুদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তাদের ৭৪ শতাংশই কোনো টিকা পায়নি। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১৪ শতাংশ টিকার মাত্র একটি ডোজ পেয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বিস্তারিত পড়তে ক্লিক করুন। একদিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিনিয়োগ বাড়াতে সুদের হার কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর বিনিয়োগের পরিবেশ উন্নত করতে এবং চলমান ব্যবসার প্রবৃদ্ধি বজায় রাখতে ঋণের সুদের হার কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পশ্চিমবঙ্গ নির্বাচন: বুথফেরত জরিপে মমতার তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিভিন্ন বুথফেরত জরিপের ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। এতে দেখা যাচ্ছে, অধিকাংশ জরিপেই এগিয়ে বিজেপি। কোনো কোনো জরিপে আবার তৃণমূল এগিয়ে আছে। সবমিলিয়ে বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ভারতের নির্বাচনি ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথফেরত বা প্রাক-নির্বাচনি জনমত জরিপ মেলে না। আবার মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site