Collector
তেল জব্দের ঘটনায় পাম্প মালিকের ভাই ও ম্যানেজার আটক | Collector
তেল জব্দের ঘটনায় পাম্প মালিকের ভাই ও ম্যানেজার আটক
Somoy TV

তেল জব্দের ঘটনায় পাম্প মালিকের ভাই ও ম্যানেজার আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় তেলবাহী গাড়ি, ট্রলি ও তেলের ড্রাম জব্দের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।বুধবার (২৯ এপ্রিল) রাতে তাদের আটক করে ভোলাহাট থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের আটক করা হয়েছে বলে জানান ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।আটককৃতরা হলেন, ভোলাহাট কলেজ মোড়ের মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল লতিফের ছোট ভাই সাখাওয়াত হোসেন ওরফে মোজু (৩৮) ও পাম্প ম্যানেজার মো. রাশেদুল ইসলাম ওরফে হৃদয় (২৫)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানান, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ সোনাজল বিল এলাকায় হিরো ইটভাটায় অভিযান চালিয়ে তেলবাহী গাড়ি জব্দ করে। মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি (চট্ট‌ মেট্রো- ঢ ৪১-০৮৩০) পাচারের কাজে ব্যবহৃত ট্রলি ও ভুটভুটিসহ মোট আটটি গাড়ি এবং তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়।আরও পড়ুন: মধ্যরাতে সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা, অতঃপর...ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক সময় সংবাদকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে পুলিশ গাড়ির ড্রাইভারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায় ইতোমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলমান রয়েছে। এছাড়াও ঘটনার তদন্তকাজে কেউ জড়িত থাকার খবর পাওয়া গেলে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Go to News Site