Somoy TV
পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে দুজন নিহতের ঘটনা ঘটেছে এবং একজন নিখোঁজ রয়েছে। এরমধ্যে মাঠে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে আয়েশা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতের আঘাতে নিহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে ১১ ছাত্রী অসুস্থ অন্যদিকে মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে মশিউর রহমান তালুকদারের ছেলে স্বাধীন তালুকদার (২২) মাঠে গরু আনতে গেলে নিখোঁজ হন। পরবর্তীতে মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। পরিবারের লোকজন ধারণা বজ্রপাতের কারণে স্বাধীন তালুকদারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়াও উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান( ২৫ ) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তার সাথে থাকা সঙ্গী সোহেল জানান, বজ্রপাতের সময় তিনি নদীতে পড়ে যান। পরবর্তীতে খুঁজে আর তাকে পাওয়া যায়নি। আরও পড়ুন: জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, নদীতে ভাসছিলো মরদেহ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল ইসলাম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেন।
Go to News Site