Somoy TV
আইপিএলে এক রোমাঞ্চকর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। বিশাল ২৪৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে হায়দরাবাদ, যা চলতি মৌসুমের অন্যতম সেরা রান তাড়া।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে দারুণ শুরু পায় মুম্বাই। ওপেনার উইল জ্যাকস ও রায়ান রিকেলটনের ব্যাটে দ্রুত রান আসে। পাওয়ার প্লে'তে বিনা উইকেটে ৭৮ রান তুলে নেয় তারা। ২২ বলে ৪৬ রান করে আউট হন জ্যাকস, তবে থামেননি রিকেলটন।দারুণ ছন্দে খেলতে থাকা রিকেলটন করেন ৪৪ বলে শতক। যা মুম্বাইয়ের হয়ে দ্রুততম। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান তোলে মুম্বাই। মাঝের দিকে হার্দিক পান্ডিয়া ও নামান ধীর কিছুটা অবদান রাখলেও মূল চালিকাশক্তি ছিলেন রিকেলটন।আরও পড়ুন: ম্যাচ চলাকালীন ভ্যাপ পান করে বিতর্কের মুখে রাজস্থানের অধিনায়ক জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদও উড়ন্ত সূচনা পায়। অভিষেক শর্মা ও ট্রাভিস হেড পাওয়ার প্লে'তেই তুলে ফেলেন ৯২ রান। তাদের ১২৯ রানের জুটিতে ম্যাচে এগিয়ে যায় দলটি। ২৪ বলে ৪৫ রান করে আউট হন অভিষেক, আর হেড করেন ৩০ বলে ৭৬ রান।মাঝে কিছুটা ধাক্কা খেলেও ক্লাসেন ও নিতিশ রেড্ডির জুটিতে ঘুরে দাঁড়ায় হায়দরাবাদ। ক্লাসেনের ৩০ বলে ৬৫ রানের ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষদিকে সলিল অরোরার ১০ বলে ৩০ রানের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত হয় হায়দরাবাদের।৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়ে দারুণ জয় পায় হায়দরাবাদ। এই জয়ে প্লে-অফ অনেকটা নিশ্চিত হলো তাদের। অপরদিকে, গ্রুপপর্ব থেকে বিদায় নিলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের।
Go to News Site