Collector
পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে | Collector
পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
Somoy TV

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬ সালের নির্বাচন চলছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।এ নির্বাচনে মোট ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আইনজীবীরা ভোট দিতে সমিতি প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন।নির্বাচনে মোট ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যারা সার্বিক নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন।আরও পড়ুন: ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে সবকটি পদে বিএনপিপন্থিদের বিজয়উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে সমিতি প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Go to News Site