Somoy TV
আগামী ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা কমে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মীর শাহে আলম এ ঘোষণা দেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে নানা সংস্থার সমন্বয়ে ১৯ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।তিনি বলেন, ‘ঘোষণাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে হয়েছে। আমার কাছে পাঠানো হয়েছে। চট্টগ্রামে খাল, নালা, পানি ও জলাবদ্ধতা, উন্নয়নসহ নানা বিষয় নিয়ে কমিটিটি কাজ করবে।’এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা কমে আসবে। সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ৫ দিনের মধ্যে সব খালের বাঁধ খুলে দেয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।আরও পড়ুন: দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক: মীর শাহে আলমগত দুই দিনের বৃষ্টিতে ডুবে যায় বন্দর নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও চকবাজারসহ বেশকিছু এলাকা। চরম ভোগান্তি পোহান সাধারণ মানুষ। জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে আলোচনা-সমালোচনা গড়ায় সংসদ পর্যন্ত।এর আগে দুই দিনের সফরে চট্টগ্রাম পরিদর্শনে আসেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নগরীর মহেশখাল ও চাক্তাইসহ নানা খালের পরিস্থিতি ঘুরে দেখেন।প্রতিমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ৮০ শতাংশ জলাবদ্ধতা কম যাবে চট্টগ্রামে। সব সংস্থাকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের কথাও জানান মীর শাহে আলম।আরও পড়ুন: বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই, ৩ ট্রফিই বিএনপির আছে: মীর শাহে আলমগত বছর জলাবদ্ধতা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল দাবি করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জনভোগান্তি শতভাগ নিরসনে সরকার ও সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে।’তবে বার বার চেষ্টা করেও মন্তব্য জানা সম্ভব হয়নি ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের’ দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে।
Go to News Site