Collector
আইপিএল এখন বড় ব্যবসা, দর্শকরা বেশি বিনোদন চায়: মুরালিধরন | Collector
আইপিএল এখন বড় ব্যবসা, দর্শকরা বেশি বিনোদন চায়: মুরালিধরন
Somoy TV

আইপিএল এখন বড় ব্যবসা, দর্শকরা বেশি বিনোদন চায়: মুরালিধরন

আইপিএলে এবার বড় স্কোর গড়েও আতঙ্কে ভুগছে দলগুলো। ২০০'র বেশি রান স্কোরকার্ডে জমা করেও প্রায়ই হেরে যাচ্ছে দলগুলো। বোলারদের জন্য আইপিএল ক্রমেই বধ্যভূমি হয়ে উঠছে। সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন এবার ব্যাখ্যা দিয়েছেন কেন সাম্প্রতিক সময়ে কেন প্রায় নিয়মিত ২০০'র বেশি রান হচ্ছে। তার মতে, আইপিএল মূলত দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই তৈরি এবং এটি এখন ক্রিকেট উন্নয়নের প্ল্যাটফর্মের চেয়ে বেশি একটি ব্যবসা ও বিনোদনের পণ্য।এই মন্তব্য এসেছে এমন এক ম্যাচের পর, যখন আবারও ২০০'র বেশি রান করেও হারতে হয়েছে। গত বুধবার (২৯ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের করা ২৪৪ রানের বিশাল লক্ষ্য ৮ বল হাতে রেখেই তাড়া করে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। এর আগের দিন রাজস্থান রয়্যালস ২০০'র বেশি রান তাড়া করে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল। তারও আগে পাঞ্জাব কিংস ২৬৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল।এখন দলগুলো পাওয়ারপ্লেতেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে রানও বাড়ে তরতর করে। টপ-অর্ডার ব্যাটাররা মিডল-অর্ডার বা ফিনিশারদের তুলনায় অনেক বেশি গতিতে রান করছেন।মুরালিধরন বলেন, ‘আমি মনে করি বিষয়টা উইকেটের। যদি আমরা ব্যালান্সড উইকেট দিই, তাহলে দর্শকরা বলবে খেলা বিরক্তিকর।’আরও পড়ুন: বিসিবির এডহক কমিটি নিয়ে আইনি লড়াই, বৈধতা চ্যালেঞ্জ করে রিটতিনি জোর দিয়ে বলেন, বোলারদের দোষ দেওয়া ঠিক নয়; বরং পিচের অবস্থা এবং আইপিএলের কাঠামোই এমনভাবে সাজানো, যাতে বেশি বিনোদন নিশ্চিত হয়।ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কি সমস্যাকে বাড়াচ্ছে?মুরালিধরন আরও বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মও উচ্চ স্কোরিং ম্যাচের বড় কারণ। এই নিয়মের ফলে দলগুলো অতিরিক্ত ব্যাটার ব্যবহার করতে পারে, ফলে শুরুতে উইকেট পড়লেও ঝুঁকি কমে যায় এবং আক্রমণাত্মক খেলা চালিয়ে যাওয়া সহজ হয়।তিনি বলেন, ‘এখনকার দর্শকরা বিনোদন বেশি চায়, চার-ছক্কা দেখতে চায়। তাই টুর্নামেন্টটাও সেভাবেই তৈরি করা হয়েছে। অতিরিক্ত ব্যাটার রাখার সুযোগ আছে, যাতে দল কম রানে থেমে না যায়। এটা এখন বড় ব্যবসা; স্পন্সর, দর্শক সবকিছু জড়িত। খেলা যদি বিরক্তিকর হয়, তাহলে স্পন্সর আর আগ্রহ দুটোই কমে যাবে।’আরও পড়ুন: শ্রীলঙ্কার ক্রিকেটে বোর্ডে কেনো গণপদত্যাগ, আইসিসি নিষেধাজ্ঞা দেবে কি?৪০ ম্যাচ শেষে আইপিএলের এবারের আসরে ইতোমধ্যে ৩১ বার দলগুলো ২০০ রানের বেশি করেছে, যার মধ্যে ৯ বার সেই লক্ষ্য সফলভাবে তাড়া করা হয়েছে।তবে এত উচ্চ স্কোরিং ম্যাচের মধ্যেও ইশান মালিঙ্গা বর্তমানে ১৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক। মুরালিধরনের বিশ্বাস, সময়ের সঙ্গে বোলাররা নিজেদের কৌশল বদলে আবারও ম্যাচে ভারসাম্য ফিরিয়ে আনতে পারবে।

Go to News Site