Somoy TV
পাকিস্তান ইরানগামী পণ্যের জন্য ছয়টি স্থলপথ খুলে দিয়েছে এবং নিজেদের ভূখণ্ডের মধ্য দিয়ে একটি সড়ক করিডোরকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে।যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধ এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টাকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞার কারণে করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার আটকা পড়ে থাকায়, এমন পদক্ষেপ নিলো ইসলামাবাদ। বাণিজ্য মন্ত্রণালয় ২৫ এপ্রিল ‘পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ ২০২৬’ জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হয়। এই আদেশ অনুযায়ী, তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের মধ্য দিয়ে সড়কপথে পরিবহন করে ইরানে পাঠানো যাবে। আরও পড়ুন:বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১২৬ ডলার, চার বছরে সর্বোচ্চওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই মাসব্যাপী যুদ্ধের অবসানে মধ্যস্থতা করে পাকিস্তান। পাকিস্তানের ধারাবাহিক কূটনৈতিক কর্মসূচির সর্বশেষ সংযোজন হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদ সফরকালে এই ঘোষণাটি আসে।ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এই উদ্যোগটিকে ‘আঞ্চলিক বাণিজ্য প্রসারে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। তবে, এই বিজ্ঞপ্তিটি ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের পর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা একটি পৃথক আদেশে, যেকোনো মাধ্যমে পাকিস্তানের মধ্য দিয়ে ভারত থেকে পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে এবং এটি এখনও বলবৎ রয়েছে। আরও পড়ুন:হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে সতর্ক করল উপসাগরীয় দেশগুলোনির্ধারিত ছয়টি পথ পাকিস্তানের প্রধান বন্দর করাচি, পোর্ট কাসিম ও গোয়াদরকে ইরানের দুটি সীমান্ত ক্রসিং, গাব্দ ও তাফতানের সাথে সংযুক্ত করে। যা তুরবাত, পাঞ্জগুর, খুজদার, কোয়েটা ও ডালবন্দিন হয়ে বেলুচিস্তানের মধ্য দিয়ে গেছে।আল জাজিরা জানায়, সবচেয়ে সংক্ষিপ্ত পথ, গোয়াদার-গাব্দ করিডোর, ইরান সীমান্তে পৌঁছানোর সময় দুই থেকে তিন ঘণ্টায় কমিয়ে আনে, যেখানে পাকিস্তানের বৃহত্তম বন্দর করাচি থেকে ইরান সীমান্তে যেতে ১৬ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে। কর্মকর্তাদের মতে, করাচি বন্দরের খরচের তুলনায় গোয়াদার-গাব্দ পথটি পরিবহন খরচ ৪৫ থেকে ৫৫ শতাংশ কমাতে পারে।
Go to News Site