Collector
ক্রাইস্টচার্চ মসজিদে ৫১ জনকে হত্যা: হামলাকারীর সাজা বাতিলের আবেদন খারিজ | Collector
ক্রাইস্টচার্চ মসজিদে ৫১ জনকে হত্যা: হামলাকারীর সাজা বাতিলের আবেদন খারিজ
Somoy TV

ক্রাইস্টচার্চ মসজিদে ৫১ জনকে হত্যা: হামলাকারীর সাজা বাতিলের আবেদন খারিজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যায় দোষী সাব্যস্ত ব্রেন্টন ট্যারান্টের সাজা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল আদালত।২০১৯ সালের মার্চে ৫১ জনকে হত্যা এবং ৪০ জন উপাসককে হত্যার চেষ্টায় কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা এই অপরাধী। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিলের আবেদনে হেরে গেছেন ব্রেন্টন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে ওই হামলা চালায় ব্রেন্টন ট্যারেন্ট। হামলায় ৫১ জনকে হত্যার দায়ে তার বিরুদ্ধে রায় বাতিলের এই আপিল খারিজ করে দেন আদালত। ৩৫ বছর বয়সি ট্যারেন্ট নিউজিল্যান্ডের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার দায় স্বীকার করেছেন। ২০২০ সালের আগস্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আরও পড়ুন: গ্রিসে বন্দুক হামলা, আহত ৫ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সাজা বাতিল চেয়ে আবেদন করেছিলেন ব্রেন্টন ট্যারান্ট। সাজা বাতিল চেয়ে করা আবেদনে শুনানিতে ট্যারেন্ট উল্লেখ করেন, কারাগারের প্রতিকূল পরিস্থিতির কারণে সৃষ্ট অযৌক্তিক মানসিক অবস্থার ফলে দোষ স্বীকার করেছিলেন। এক সপ্তাহব্যাপী চলা আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের আপিল আদালত ৩৫ বছর বয়সি ট্যারান্টের আবেদনটি খারিজ করে দিয়েছেন। আদালত অপরাধীর যুক্তিগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তিন বিচারকের প্যানেল একটি সর্বসম্মত সিদ্ধান্তে বলেছে,‌‌ ‌ট্যারান্টের অপরাধ সংক্রান্ত তথ্যগুলো বিতর্কের ঊর্ধ্বে। আপিলে ট্যারান্ট দাবি করেছেন, দুর্বল মানসিক অবস্থায় থাকাকালীন দোষ স্বীকার করেছিলেন। তিন বিচারকের বেঞ্চ জানায়, ট্যারান্টের বক্তব্যে অসঙ্গতি রয়েছে এবং তা কারা কর্তৃপক্ষের পর্যবেক্ষণ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক। বিচারকরা রায়ে জানান, ট্যারান্টের দোষ স্বীকার স্বেচ্ছায় করা হয়েছে এবং তাকে কোনোভাবেই জোর বা চাপ দেয়া হয়নি। সূত্র: সৌদি গেজেট

Go to News Site