Collector
ঢাবি ছাত্রীর মৃত্যু, শিক্ষক সুদীপ চক্রবর্তীর রিমান্ড শুনানি রোববার | Collector
ঢাবি ছাত্রীর মৃত্যু, শিক্ষক সুদীপ চক্রবর্তীর রিমান্ড শুনানি রোববার
Jagonews24

ঢাবি ছাত্রীর মৃত্যু, শিক্ষক সুদীপ চক্রবর্তীর রিমান্ড শুনানি রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। পুলিশ বলছে, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন বুধবার আদালতে এ রিমান্ড আবেদন দাখিল করেন। পরে বিষয়টি আদালতের কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়। আরও পড়ুনরাতে শিক্ষকের সঙ্গে ভিডিও কল, ভোরে মেলে মিমোর ঝুলন্ত মরদেহ মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেছেন। মামলার নথি অনুযায়ী, মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতেন। গত রোববার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে কিছু ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত উল্লেখ পাওয়া যায়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটির তদন্ত চলছে এবং রিমান্ড শুনানির মাধ্যমে আসামিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে আদালত সূত্র জানিয়েছে। এমডিএএ/এমআইএইচএস

Go to News Site