Collector
বিশ্বকাপ না জেতা দক্ষিণ আফ্রিকার উচিত ক্লাসেনকে কল করা: পিটারসেন | Collector
বিশ্বকাপ না জেতা দক্ষিণ আফ্রিকার উচিত ক্লাসেনকে কল করা: পিটারসেন
Somoy TV

বিশ্বকাপ না জেতা দক্ষিণ আফ্রিকার উচিত ক্লাসেনকে কল করা: পিটারসেন

হেইনরিখ ক্লাসেনের সিদ্ধান্তে অবাক হননি-টা কে? বয়স ৩৩, আন্তর্জাতিক ক্রিকেটের মাত্র ৭ বছর, ফর্মেরও চূড়ায়। গত বছরের জুনে এমন অবস্থায়ই কি না দক্ষিণ আফ্রিকার জার্সিকে বিদায় জানিয়ে দেন। পরিবার ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সময় দিতে তিন ফরম্যাট থেকে অবসর নেন তিনি।ক্লাসেন দেশের হয়ে ৬০টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ খেলেছেন। ওয়ানডেতে ২১৪১ ও টি-টোয়েন্টিতে ১০০০ রান করেছেন। ৪ টেস্টে রান ১০৪। অবসরের পরেও ক্লাসেন ফর্ম ধরে রেখেছেন। এই সময়ে ৩৮টি টি-২০ খেলে ১৪৫ স্ট্রাইকরেটে ৯৬৬ রান করেছেন তিনি।চলতি আইপিএলে ৯ ম্যাচেই করেছেন ৪১৪ রান, স্ট্রাইকরেট ১৫৭। গতকালই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪৪ রান তাড়ায় ৩০ বলে ৬৫ রান করে সানরাইজার্স হায়দরাবাদকে জিতিয়েছেন তিনি, শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত।আরও পড়ুন: সাঙ্গাকারাকে নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন কমিটিআসন্ন ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেলবে নিজেদের ঘরের মাঠে। জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে তারা। এই আসরে দক্ষিণ আফ্রিকা কি রেড হট ফর্মের এই ব্যাটারকে মিস করবে না? ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন বলেছেন, বিশ্বকাপকে সামনে রেখে প্রোটিয়াদের উচিত আজই ক্লাসেনকে কল করা। অবসর ভাঙার ব্যাপারে অনুরোধ করার আহ্বান তার।এক্সে পিটারসেন লেখেন, ‘দক্ষিণ আফ্রিকা কখনও ক্রিকেট বিশ্বকাপ জিততে পারেনি! আজ সকালে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে হেইনরিখ ক্লাসেনকে ফোন করা উচিত, তাকে জিজ্ঞাসা করতে যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে তাদের হয়ে কেন্দ্রীয় ভূমিকা নিতে পারবেন কি না। যাতে তারা আগামী বছর দক্ষিণ আফ্রিকায় তাদের প্রথম বিশ্বকাপ জয়ের চেষ্টা করতে পারে।’

Go to News Site