Jagonews24
আগামী ১০ মে শুরু হবে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এবার পদকের জন্য মনোনীত করা হয়েছে ১০৭ জন সদস্যকে। পুলিশ ছাড়াও র্যাবে দায়িত্ব পালন করার একাধিক সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা পদক পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীতদের পদক পরিয়ে দেওয়ার কথা রয়েছে। পুলিশ সপ্তাহ শুরুর আগে আমাগী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান চিঠিটি সই করেছেন। টিটি/এমকেআর
Go to News Site