Collector
বিতর্কিত ম্যাচে বেঙ্গালুরুকে হারালো গুজরাট | Collector
বিতর্কিত ম্যাচে বেঙ্গালুরুকে হারালো গুজরাট
Somoy TV

বিতর্কিত ম্যাচে বেঙ্গালুরুকে হারালো গুজরাট

আহমেদাবাদে আইপিএলের ফিরতি লড়াইয়ে প্রতিশোধ নিলো গুজরাট। ঘরের মাঠে ছয় দিন আগে ২০০-র বেশি রান তাড়া করে জয় পাওয়া বেঙ্গালুরু এবার থামল ১৫৫ রানে। আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ উইকেটে জিতে গেল গিলের দল।টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিলেন বিরাট কোহলি। কাগিসো রাবাডার এক ওভারে টানা পাঁচটি চার মেরে দারুণ সূচনা করেন তিনি। কিন্তু সেই ইনিংস বড় করতে পারেননি। রাবাডার বলেই দ্রুত আউট হয়ে ফেরেন কোহলি।এরপর জেকব বেথেলও বেশি সময় টিকতে পারেননি। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন দেবদত্ত পাডিক্কাল (৪০) ও রজত পাটীদার (১৯)। তবে পাটীদারের আউট ঘিরে বড় বিতর্ক তৈরি হয়। জেসন হোল্ডারের ধরা ক্যাচটি মাটি ছুঁয়েছিল কি না, তা নিয়ে আপত্তি জানায় বেঙ্গালুরু। এমনকি কোহলি ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আম্পায়ারের সঙ্গে কথা বললেও সিদ্ধান্ত বদলায়নি।আরও পড়ুন: ড্রেসিংরুমে ভ্যাপ নেওয়ায় রাজস্থানের অধিনায়ককে বিশাল অঙ্কের জরিমানা মাঝের সারিতে দ্রুত উইকেট পড়ায় চাপে পড়ে বেঙ্গালুরু। শেষ দিকে কিছু ছোট ইনিংসে ১৫৫ রান পর্যন্ত পৌঁছায় তারা, তবে সেটি লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না। গুজরাটের হয়ে আরশাদ খান ৩টি এবং দুইটি করে উইকেট নেন হোল্ডার ও রশিদ খান।  জবাবে শুরুতেই সাই সুদর্শন ব্যর্থ হলেও শুভমান গিল ১৮ বলে ৪৩ রান করে ম্যাচে গতি আনেন। জস বাটলারও ১৯ বলে ৩৯ রান করে দলকে এগিয়ে দেন। তবে প্রথম তিন ব্যাটার আউট হতেই কিছুটা চাপে পড়ে গুজরাট। ১১১ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ জমে ওঠে।তবে শেষ পর্যন্ত রাহুল তেওটিয়া ও জেসন হোল্ডারের দৃঢ় ব্যাটিংয়ে লক্ষ্য পেরিয়ে যায় গুজরাট। তাদের এই জয়ে আগের হারের জবাবও হয়ে গেল।

Go to News Site