Collector
বিধানসভা নির্বাচন: ইভিএমে কারচুপির আশঙ্কায় নিজেই পাহারায় বসলেন মমতা | Collector
বিধানসভা নির্বাচন: ইভিএমে কারচুপির আশঙ্কায় নিজেই পাহারায় বসলেন মমতা
Somoy TV

বিধানসভা নির্বাচন: ইভিএমে কারচুপির আশঙ্কায় নিজেই পাহারায় বসলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ‘স্ট্রং রুমে’ সুরক্ষিত রাখা ইভিএমে কারচুপি হতে পারে এমন আশঙ্কায় নিজেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সেখানে পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ ফেরত জরিপ নিয়েও তীব্র প্রতিবাদ জানান তিনি। তবে বিজেপি নেতাদের দাবি, নির্বাচনে হারবেন জেনেই এমন কথা বলছেন মমতা।সর্বভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে। কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে। এ সময় কত আসন পাবেন, সেটাও স্পষ্ট করেন তিনি। যদিও মমতার এমন দাবি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। আর কংগ্রেস শীর্ষ নেতা অধীর চৌধুরীও ভবানীপুর কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্ট্রং রুমে কঠোর নিরাপত্তায় ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের ৭৮টি স্ট্রং রুমে রাখা হয়েছে নেতা-নেত্রীদের ভাগ্য বন্দি হওয়া এই মেশিনগুলো। কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে ইভিএমে কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার একটি স্ট্রং রুমে তৃণমূল প্রতিনিধি দল প্রতিবাদ জানাতে যায়।  আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নির্বাচন /অভিযোগ-পাল্টা অভিযোগে ভোটগ্রহণ সম্পন্ন, কে হাসবে শেষ হাসি? স্ট্রং রুমের ভেতর কিছু লোক ইভিএম মেশিনে কাজ করছেন, সিসিটিভিতে সেই ভিডিও দেখা যাওয়ায় তৃণমূলের প্রতিবাদ আরও তীব্র হয়। পরে রাতে ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে নিজেই পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফল প্রকাশ করা হবে। রাজ্যটিতে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Go to News Site