Somoy TV
রাজধানীর বারিধারার ডি মাজেনদ গির্জায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। লুট হওয়া আড়াই লাখ টাকা ও মূল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে।রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার (১ মে) পুলিশ জানিয়েছে।এর আগে ২৭ এপ্রিল মধ্যরাতে ডি মাজেনদ গির্জায় এই ডাকাতির ঘটনা ঘটে।সিসিটিভিতে দেখা যায়, রাত আড়াইটায় দুই ব্যক্তি গির্জার ভেতরে প্রবেশ করে ফাদারকে বেঁধে লুটপাট করে। এরপর মালামাল দুটি বস্তায় নিয়ে স্টাফদের রুম বাইরে থেকে লক করে দেয়াল টপকে রিকশা করে পালিয়ে যায় তারা।আরও পড়ুন: মৌলভীবাজারে ডাকাতির সময় সঙ্গীর গুলিতে ডাকাত নিহতপুলিশ জানায়, এ ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়। ঘটনার তিন দিনের মধ্যেই পুলিশ সফল হয়। শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বারিধারা আসে চক্রটি।পুলিশ আরও জানায়, গ্রেফতার সকলেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডাকাত দলটির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
Go to News Site