Jagonews24
চট্টগ্রামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১ মে) নগরের কোতোয়ালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, অর্থ ঋণসংক্রান্ত মামলা (নং–০১/২১, কোতোয়ালি) অনুযায়ী তিন মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত ও সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. জহিরুল আলমকে গ্রেফতার করা হয়। তিনি নগরের নন্দনকানন এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার এএসআই সোহেল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, জহিরুল আলম পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এমআরএএইচ/জেএইচ
Go to News Site