Collector
বৃষ্টির ওপর কারও হাত নেই, এখনও সিরিজ জেতার সুযোগ আছে: শামীম | Collector
বৃষ্টির ওপর কারও হাত নেই, এখনও সিরিজ জেতার সুযোগ আছে: শামীম
Jagonews24

বৃষ্টির ওপর কারও হাত নেই, এখনও সিরিজ জেতার সুযোগ আছে: শামীম

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের উৎসব করতে পারতো বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি। আগামীকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচটি এখন পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বাংলাদেশ। মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে সে হতাশা প্রকাশ করলেন শামীম হোসেন পাটোয়ারী। তিনি মনে করছেন, এটা দুর্ভাগ্যজনক। তবে বৃষ্টির ওপর তো কারও হাত নেই। শামীম বলেন, ‘যেহেতু বৃষ্টির ওপর কারও হাত নেই, এটা আসলে ব্যাড লাক।’ নিউজিল্যান্ডের বাঁচামরার লড়াই। শেষ ম্যাচটায় তারা সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়বে। তাই সহজ হবে না সিরিজ জেতা। এখনও সুযোগ আছে? শামীম বললেন, ‘হ্যাঁ অবশ্যই। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জেতার অবশ্যই। আমরা অবশ্যই চাইব জেতার জন্যই খেলতে।’ এমএমআর

Go to News Site