Collector
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু | Collector
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু
Somoy TV

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একরাম হোসেন (৩৫) মারা যান। তিনি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসিন ভুঁইয়ার ছেলে এবং আমির শার্টস লিমিটেডের বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন।এর আগে, বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন নামে এক নিরাপত্তা কর্মী। তিনি পাশের সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ি এলাকার বাসিন্দা।এ ঘটনায় আহত ওয়েল্ডার রবিউল হোসেন বর্তমানে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।আরও পড়ুন: কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডপ্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কারখানা চালু করার সময় একরাম হোসেন প্রধান বৈদ্যুতিক সুইচ চালু করেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হয়। এতে একরাম, সাজ্জাদ ও রবিউল দগ্ধ হন।দুর্ঘটনার পর সহকর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।আমির শার্টস লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক জানান, কারখানা চালুর সময় শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। কোম্পানির নীতিমালা ও বিজিএমইএ’র নির্দেশনা অনুযায়ী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ অন্যান্য সহযোগিতাও করা হবে।

Go to News Site