Somoy TV
রাজধানীর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শকসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির সদর দফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে সই করেন উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আমির খসরু। তিন কর্মকর্তা হলেন— সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা। আরও পড়ুন: ডিবি-ডিএমপি কর্মকর্তাদের ‘সম্পদের পাহাড়’ অনুসন্ধানে রিট আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো।
Go to News Site