Collector
ঘরে তৈরি করুন মচমচে আলুর চিপস | Collector
ঘরে তৈরি করুন মচমচে আলুর চিপস
Somoy TV

ঘরে তৈরি করুন মচমচে আলুর চিপস

দোকানের প্যাকেটজাত চিপসের মতো মচমচে, সুস্বাদু চিপস তৈরি করতে চান? বাড়িতেই সামান্য কয়েকটি উপকরণে তৈরি করে নিতে পারেন সুস্বাদু আলুর চিপস। কয়েকটি টিপস মেনে বাড়িতে তৈরি করতে এক নজরে দেখে নিতে পারেন আজকের চিপস তৈরির সহজ একটি রেসিপি।চিপস পছন্দ করে না এমন মানুষ পাওয়া দায়। আর যদি সেটা হয় বাড়িতে তৈরি ঝাল কিংবা পছন্দের যেকোনো ফ্লেভার দেয়া তাহলে তো কথায় নেই। কি তাই তো? আলু দিয়ে সহজেই আপনি বাড়িতে চিপস তৈরি করতে পারবেন। চলুন জেনে নিই ঘরে অল্প সময়ে কীভাবে চিপস তৈরি করবেন- উপকরণআলু- ২টিলবণ- স্বাদমতোচাট-মসলা- পছন্দমতোগুঁড়া মরিচ- সামান্যবিট লবণ- সামান্য।সয়াবিন তেল ( ডুবো তেলে ভাজার জন্য)- পরিমাণমতো আরও পড়ুন: সল্টেড বিস্কুট তৈরির রেসিপি যেভাবে তৈরি করবেনআলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। পরে যতটা সম্ভব আলু পাতলা করে টুকরা করুন। পানিতে ভেজিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর কাটা আলু ভালো করে পাতলা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। সূর্যের তাপে কিংবা চুলার নিচে রেখে শুকান। এবার যখন দেখবেন আলু সামান্য শক্ত অনুভব হচ্ছে তখন গরম তেলে মাঝারি আঁচে অল্প করে টুকরা আলু দিয়ে দুই থেকে তিন মিনিট হালকা বাদামি লাল ধরে ভাজতে হবে। খেয়াল রাখবেন, একসঙ্গে বেশি করে দিলে সব টুকরা ভালো করে ভাজা হবে না।  মচমচে আলুর চিপস এবার কিচেন টিস্যু বা কাগজের উপরে রেখে তেল ঝড়িয়ে নিন। গরম থাকা অবস্থায় চাট-মসলা ও বিট লবণ ছিটিয়ে দিন। ব্যাস, উপভোগ করুন মচমচে সুস্বাদু চিপসের স্বাদ।  আরও পড়ুন: সুস্বাদু অ্যালোভেরা শরবত তৈরির রেসিপি

Go to News Site