Somoy TV
ফরিদপুরের মধুখালীতে ইটবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।শুক্রবার (০১ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পরিক্ষিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তাদের বাড়ি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে। তাদের ছয় মাস বয়সী একটি সন্তান রয়েছে।জানা যায়, তামিম মিয়া তার স্ত্রী শিমলাকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তামিম ও শিমলা।আরও পড়ুন: ভাঙ্গায় নারিকেল পাড়া নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুনস্থানীয়রা দ্রুত তাদের দুইজনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিমলা খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি। গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। দুই জনেরই অল্প বয়স। তাদের ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Go to News Site