Collector
আসিফ মাহমুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলার | Collector
আসিফ মাহমুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলার
Somoy TV

আসিফ মাহমুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলার

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।শুক্রবার (১ মে) বিকেলে নিজের ফেসবুক আইডিতে আসিফ মাহমুদকে সরাসরি কটাক্ষ করে পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে নীলা লিখেন, ‘জামায়াত-শিবির ব্যবহার করল ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না। এখন মেয়রও হতে দেবে না। আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার!’ আরও পড়ুন: অবশেষে বাছাইয়ে যাচ্ছে এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র জুলাই বিপ্লবের পর আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে এনসিপির মুখপাত্র হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। তবে সম্প্রতি বিভিন্ন নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে নীলা ইসরাফিলের এই বিস্ফোরক মন্তব্য। আরও পড়ুন: গণহত্যাকারী, চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফ নীলা ইস্রাফিল আগে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

Go to News Site