Collector
ইসরাইলি প্রতিনিধির সঙ্গে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির করমর্দন করতে অস্বীকৃতি | Collector
ইসরাইলি প্রতিনিধির সঙ্গে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির করমর্দন করতে অস্বীকৃতি
Somoy TV

ইসরাইলি প্রতিনিধির সঙ্গে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির করমর্দন করতে অস্বীকৃতি

ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসিম শেখ সুলেইমানের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজৌব। গতকাল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেসে এই ঘটনা ঘটে।মঞ্চে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত ছিলেন। তিনিই সুলেইমান ও রাজৌবকে ডেকে নিয়ে করমর্দন করানোর চেষ্টা করেন। কিন্তু দুজনেই দূরত্ব বজায় রেখে দাঁড়ান। এ সময় ইনফান্তিনো রাজৌবের কাঁধে হাত রেখে কাছে যাওয়ার ইশারা করেন।এ সময় ফিফা সভাপতি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব, প্রেসিডেন্ট রাজৌব, ভাইস প্রেসিডেন্ট সুলেইমান। চলুন আমরা একসঙ্গে কাজ করি, শিশুদের জন্য আশার আলো তৈরি করি। বিষয়গুলো জটিল।’ এরপর ফিলিস্তিন ফেডারেশনের সভাপতি মঞ্চ ত্যাগ করেন।রাজৌব করমর্দন প্রত্যাখ্যান করার সময় কী বলেছিলেন, তা রয়টার্সকে জানান ফেডারেশনের সহ-সভাপতি সুসান শালাবি। ইনফান্তিনোর রাজৌব ও সুলেইমানকে করমর্দন করানোর চেষ্টা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির বক্তব্যের প্রতি খুব কমই গুরুত্ব দেখিয়েছে বলে মনে করেন তিনি। সেই বক্তব্যে রাজৌব আহ্বান জানিয়েছিলেন, যাতে ইসরায়েলি ক্লাবগুলো পশ্চিম তীরের বসতিগুলোতে তাদের দল পরিচালনা না করে।আরও পড়ুন: বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটাল ফিফাশালাবি বলেন, ‘আমি এমন একজনের সঙ্গে হাত মেলাতে পারি না, যাকে ইসরাইলিরা তাদের ফ্যাসিবাদ ও গণহত্যাকে ধামাচাপা দিতে সামনে এনেছে! আমরা ভুগছি।’ তিনি বলেন, ‘সবকিছু বলার পর এমন পরিস্থিতিতে পড়া, যেখানে করমর্দন করতে বলা হয়। এটা রাজৌব যে বক্তব্য দিচ্ছিলেন তার পুরো উদ্দেশ্যকেই নস্যাৎ করে দেয়।’তিনি আরও বলেন, ‘তিনি প্রায় ১৫ মিনিট সময় নিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন কেন নিয়মগুলো গুরুত্বপূর্ণ, কীভাবে এটি এমন একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে যেখানে সদস্য সংস্থাগুলোর অধিকার নির্বিঘ্নে লঙ্ঘিত হবে, আর তারপর আমরা এটাকে সহজেই ধামাচাপা দিয়ে দেব। এটা ছিল অযৌক্তিক।’

Go to News Site