Collector
বিষপানে ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু | Collector
বিষপানে ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
Somoy TV

বিষপানে ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়তেন।শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা তার বোন সনজিদা হালদার জানান, তারা থাকেন রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসায়। বাসায় বিকেলে সবার অগোচরে বিষাক্ত কোনো তরল পদার্থ পান করেন। পরবর্তীকালে দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান। আরও পড়ুন: কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু সনজিদা হালদার বলেন, কী কারণে সৌরভ এই ঘটনা ঘটিয়েছে সেটি কারও জানা নেই। তবে প্রেম সংক্রান্ত কোনো কারণে হতে পারে। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে। বাবার নাম অমল হালদার। আরও পড়ুন: মৃত্যুতেও ছোটেনি বাঁধন, জড়িয়ে ধরা অবস্থাতেই মা-ছেলের মরদেহ উদ্ধার চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Go to News Site