Collector
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন | Collector
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
Somoy TV

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে।শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ অগ্নিকান্ড ঘটে।খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেসন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫ টায় হঠাৎ বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকাবাসির মধ্যে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ও এলাকাবাসি রাস্তায় বের হয়ে আসেন। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।আরও পড়ুন: মোটরসাইকেলকে ধাক্কা দেয়ায় ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতাআদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের স্টেশনে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে।আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। দ্রুত ব্যবস্থা নেয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করতে তদন্ত কাজ চলছে।’

Go to News Site