Collector
নতুন ক্লাব কিনে খেলোয়াড়-কোচিং স্টাফের উদ্দেশ্যে মেসির আবেগী বার্তা | Collector
নতুন ক্লাব কিনে খেলোয়াড়-কোচিং স্টাফের উদ্দেশ্যে মেসির আবেগী বার্তা
Jagonews24

নতুন ক্লাব কিনে খেলোয়াড়-কোচিং স্টাফের উদ্দেশ্যে মেসির আবেগী বার্তা

সম্প্রতি স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেয়ার কিনে নিয়েছেন লিওনেল মেসি। মালিকানা নেওয়ার পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। ভিডিও বার্তায় মেসি বলেন, ‘আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই এবং বলতে চাই যে আমরা এখানে আছি—একসাথে এগিয়ে যেতে এবং যেভাবে প্রয়োজন সাহায্য করতে। এই নতুন প্রকল্প নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।’ এর আগে দলের একটি ম্যাচ চলাকালে মেসি সামাজিকমাধ্যমে লিখেছিলেন, ‘আমি প্রতি সপ্তাহে তোমাদের খেলা অনুসরণ করছি এবং সমর্থন দিচ্ছি।’ ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি ১৬ এপ্রিল এই স্প্যানিশ ক্লাবটি কেনার ঘোষণা দেন। এটি যুব ফুটবল উন্নয়নে তার নতুন বিনিয়োগের অংশ। কর্নেয়া তাদের একাডেমির জন্য সুপরিচিত, যেখানে থেকে জর্দি আলবা, জেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো খেলোয়াড় উঠে এসেছেন। এমএমআর

Go to News Site