Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর | Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর
Somoy TV

সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শুক্রবার (১ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।আসুন দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করি: প্রধানমন্ত্রী দেশ গড়ার শ্রমিক হিসেবে প্রত্যেকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি পান নারী দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। ফল-ফসলের মাঠ থেকে শুরু করে পোশাক কারখানা, এমনকি করপোরেট অফিস- সবখানেই নারীর পদচারণা সরব। তবে শ্রমের সমান অংশীদার হলেও মজুরির ক্ষেত্রে এখনো বঞ্চনা আর বৈষম্যের শিকার হচ্ছেন দেশের বিপুল সংখ্যক নারী শ্রমিক। প্রতিবছর দেশে ঘটা করে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। কিন্তু এই বৈষম্যের বেড়াজাল থেকে মুক্তি মেলেনা তাদের। বিস্তারিত পড়তে ক্লিক করুন। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানানো হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হাওড়ে বাড়ছে পানি, শ্রমিকসংকটে কাটা যাচ্ছে না ধান উজানে বৃষ্টিপাত বন্ধ থাকায় মৌলভীবাজারের সবকটি নদীর পানি আরও কমেছে। তবে হাইলহাওড়, হাকালুকি, কাঞ্জাইর হাওড় এসব হাওড়ে জলাবদ্ধতার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মনুনদী প্রকল্পভুক্ত হাওড় কাওয়া দিঘিতে আবারও পানি বাড়ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। স্বর্ণের দামে বড় পতন ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় পতনের মুখে পড়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। মিস্টার বিস্টের রিয়েলিটি শোতে প্রাথমিক নির্বাচনে ৩ বাংলাদেশি ইউটিউবের শীর্ষ আয়কারী বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্টের মেগা রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’–এর সিজন ৩ পর্বে অংশ নেয়ার দৌড়ে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি। এরা হলেন বাংলাদেশের কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আজ (১ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site