Collector
বানারীপাড়ায় জেলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও সন্তান পুলিশ হেফাজতে | Collector
বানারীপাড়ায় জেলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও সন্তান পুলিশ হেফাজতে
Somoy TV

বানারীপাড়ায় জেলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও সন্তান পুলিশ হেফাজতে

বরিশালের বানারীপাড়ায় হাবিবুর রহমান মোল্লা (৫০) নামে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় একে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।শুক্রবার (১ মে) সকালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মন্নান মোল্লার ছেলে। পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন হাবিবুরের স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছেলে সাগর মোল্লা (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রতিবেশী জালিস মাহমুদ হাবিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান। সেখানে তিনি হাবিবুরের মরদেহ গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় মরদেহের নাক ও গালে রক্তের দাগ ছিল। মৃত্যুর কারণ জানতে চাইলে হাবিবুরের স্ত্রী ও সন্তান দাবি করেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। হাত বুকের ওপর শক্ত হয়ে ছিল বিধায় গামছা দিয়ে টেনে সোজা করে বেঁধে রাখা হয়েছে।পরবর্তীতে মরদেহ ঘর থেকে বাইরে বের করার পর তার পিঠে কামড়ের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান প্রতিবেশীরা। এতে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও ছেলেকে থানায় নিয়ে যায়।আরও পড়ুন: ‘যুবককে পিটিয়ে হত্যা’, মরদেহ নিয়ে থানায় ২৬ ঘণ্টা অপেক্ষা স্বজনদের!বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা মন্নান মোল্লা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Go to News Site