Collector
ফরিদপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার | Collector
ফরিদপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
Somoy TV

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে নির্মল মালো (৬০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।নিহত নির্মল মালো উপজেলার ঘারুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৯ এপ্রিল সকালে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় তাঁর স্ত্রী রিনা মালো ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যা গড়িয়ে গেলেও নির্মল বাড়ি ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। গতকাল বিকেলে আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও পরিবারকে খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে নির্মল মালোর মরদেহ শনাক্ত করেন।আরও প ড়ুন: ‘যুবককে পিটিয়ে হত্যা’, মরদেহ নিয়ে থানায় ২৬ ঘণ্টা অপেক্ষা স্বজনদের!স্বামীর মৃত্যুর ঘটনায় শোকাতুর রিনা মালো একে ‘নির্মম হত্যাকাণ্ড’ দাবি করে বলেন, যারা তার স্বামীকে এভাবে হত্যা করেছে, তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।

Go to News Site