Somoy TV
বরিশালের উজিরপুরে পণ্যবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. আলমগীর (৩০) নামে এক চালক নিহত মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) শ্রমিক দিবসে দুপুরে উপজেলার সাকরাল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আলমগীর জেলার বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের আ. মালেক বেপারীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর ভ্যানে পণ্য নিয়ে সাকরাল বাজার সংলগ্ন একটি ব্রিজের ঢালে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে গেলে তিনি তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আলমগীর। কিন্তু দুপুরে তার মৃত্যুর খবর আসে। মে দিবসের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আরও পড়ুন: মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটক নিহতউজিরপুর থানা-পুলিশ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Go to News Site