Collector
বন্ধুদের নিয়ে বাবার ধান কেটে সহযোগিতা করলেন তৃতীয় লিঙ্গের আদরি | Collector
বন্ধুদের নিয়ে বাবার ধান কেটে সহযোগিতা করলেন তৃতীয় লিঙ্গের আদরি
Somoy TV

বন্ধুদের নিয়ে বাবার ধান কেটে সহযোগিতা করলেন তৃতীয় লিঙ্গের আদরি

নেত্রকোনার মদন মোহনগঞ্জের খালিয়াজুরীতে বৃষ্টির পানিতে হাওরগুলো ডুবে একাকার। জলাবদ্ধতায় পঁচে গেছে ধান। শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। তার ওপর জ্বালানি তেলের সঙ্কটে মেশিনও পাওয়া যাচ্ছে যাচ্ছে না। নানাবিধ সমস্যায় রয়েছেন এই অঞ্চলের কৃষকরা।মদন উপজেলার ষাটোর্ধ আগর আলী। তিনি ১২ কাঠা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। উচিত পুর হাওরে ছিল জমি। ফলন ভালো হওয়ার আশায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ধার দেনা করে আবাদ করেন। সকলের সাথে তার জমিও তলিয়ে গেছে বৃষ্টি আর পাহাড়ি ঢলে। শ্রমিক না পেয়ে একা একাই কাটছিলেন স্বপ্নের ফসল। আরও পড়ুন: স্বামীর সঙ্গে হাওড়ে ডুবে যাওয়া ধান কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূরকিন্তু পাশে দাঁড়ালেন তার তৃতীয় লিঙ্গের সন্তান ও তার একদল বন্ধু। সন্তান আদরির সাথে ১৫ থেকে ২০ জনের একটি দল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সারাদিন আগর আলীর জমির ধান কেটে সাহায্য করে। কিন্তু অর্ধেকের বেশি জমি তলিয়ে গেছে। আরও পড়ুন: নেত্রকোনায় পানির তলে ২ হাজার হেক্টর ফসলি জমিকৃষক আগর আলী জানান আগেও বৃষ্টি হত কিন্তু পানি জমত না। দিনে দিনে সকল নদী খাল বিল ভরাট হয়ে এমন দুর্দশা হয়েছে। যা এবার রাস্তায় নামিয়ে দিয়েছে। এখন ধান কাটার এই পরিস্থিতি দেখে তার সন্তান তাদের বন্ধুদের নিয়ে ধান কেটে দিয়ে সহযোগিতা করে।

Go to News Site