Collector
ডিএসইর বাজার মূলধন হারাল ২৪৩২ কোটি টাকা | Collector
ডিএসইর বাজার মূলধন হারাল ২৪৩২ কোটি টাকা
Somoy TV

ডিএসইর বাজার মূলধন হারাল ২৪৩২ কোটি টাকা

সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৩২ কোটি টাকা।পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ বা ২ হাজার ৪৩২ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। আরও পড়ুন: ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর বেশি নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে কমেছে বাকি সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১১.৭২ পয়েন্ট বা ০.২২ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ১৩.৮৬ পয়েন্ট বা ১.৩০ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২.০৭ পয়েন্ট বা ০.১০ শতাংশ।ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২০২ কোটি ৭৩ লাখ টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪০ কোটি ৫৫ লাখ টাকা বা ৪.৪৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৪ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসআই যথাক্রমে ০.১৭ শতাংশ ও ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৮০৫.৯৭ পয়েন্টে ও ৮৮৮.৬৯ পয়েন্টে। আরও পড়ুন: মার্জিন রুলস বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর দাবি ডিবিএর এছাড়া সিএসই-৩০ সূচক ০.০২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৬২.০৯ পয়েন্টে ও ১১১২.৬৫ পয়েন্টে। তবে সিএসসিএক্স সূচক বেড়েছে ০.০০৭ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯০৯৩.৪৯ পয়েন্টে। চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৯৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৩ কোটি ৭৮ লাখ টাকা।সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির কোম্পানির শেয়ার দর।

Go to News Site