Collector
রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, ৪৯৮ প্রস্তাব নিয়ে হবে আলোচনা | Collector
রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, ৪৯৮ প্রস্তাব নিয়ে হবে আলোচনা
Somoy TV

রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, ৪৯৮ প্রস্তাব নিয়ে হবে আলোচনা

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (৩ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সম্মেলনে উঠবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮ প্রস্তাব।তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ মে থেকে ৬ মে পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ে ব্রিফ করবে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে ডিসিরা নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ফলে তাদের প্রস্তাব ও এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। আরও পড়ুন: উত্তর আমেরিকায় বিএনপির দুই দিনব্যাপী কর্মশালা ও সম্মেলন মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন। সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, ৮ জন বিভাগীয় কমিশনার ও ৬৪ জন ডিসি এক হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিলেন। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে। সম্মেলনের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান হবে। আরও পড়ুন: ৩ মে'র পর বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু, পদত্যাগের কথা ভাবছেন না তামিম গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন।

Go to News Site